রাজধানীর উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় ছিনতাইকারীদের গুলিতে মো. মাহবুব (৩০) নামে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে কুমিল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মাহবুব। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, দুপুরে উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় বিকাশের দুই এজেন্টের কাছ থেকে প্রায় ৪৭ হাজার টাকা সংগ্রহ করেন মাহবুব। পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহবুব মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

এআই