ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মানিকগঞ্জ শহরের আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮টি পদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ১০ শ্রেণির শিক্ষার্থী দ্বীপ সাহা, নির্বাচন কমিশনার ৯ শ্রেণির শিক্ষার্থী প্লাবন চক্রবর্তী ও ৮ম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফলাফল ঘোষনা করে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দোকার রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, ব্যানবেইজের সহকারী পাবলিক অফিসার রাহিয়া বেগম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা।
বিদ্যালয়ে ১২১৩ শিক্ষার্থীর মধ্য ৮৬৬ জন ভোট তাদের পছন্দের নেতা নির্বাচনে ভোটাধীকার প্রয়োগ করে। নির্বাচনে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার , পোলিং অফিসার, আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে সুশৃংখল ভাবে ৬টি বুথ কেন্দ্রের ঢুকে জাতীয় নির্বাচনের মতোই ভোট দেন। ভোট গণনা শেষে ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন।
এরা হচ্ছে ১০ শ্রেণির দানিউল ইসলাম ও জান্নাত আরা তাহমিনা। ৯ম শ্রেণির নাদিয়া আক্তার ডলি ও বসুবেদ সাহা। ৮ ম শ্রেণির নীলাঞ্জনা বিশ্বাস ও শায়লা আহমেদ। ৭ম শ্রেণির মিলন হোসেন ও ৬ষ্ঠ শ্রেণির মাহমুদা রহমান ইমা।
অপর দিকে কালিয়াকৈর দাখিল মাদ্রাসায়স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ২২৮ জন ভোটার তাদের ভোটে প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচিত হলেন ষষ্ট শ্রেনীর মোঃ মনোয়ার হোসেন( প্রাপ্ত ভোট ১৬১) দশম শ্রেনীর মোঃ ইব্রাহীম(১৫৯), নবমশ্রেণীর খালিদ নুর , দশম শ্রেণীর মাহফুজুর রহমান(১৪৫), সপ্তম শ্রেণীর মুজাহিদুল ইসলাম(১১৪), অষ্টম শ্রেণীর সাহিয়া আফরিন মাহমুদুল হাসান( ৯৬) ও নবম আবু বক্কার সিদ্দিক (৯৫)
এসএইচ





