ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার রাতে সাড়ে ১১ টার থেকে এ সিদ্ধান্ত নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

এমআর