রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি টিনের ঘর পুড়ে গেছে বলে জানা যায়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে টিঅ্যান্ডটি কলোনির একটি টিনের ঘরে গ্যাসের চুলা বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]