পিরোজপুরের জিয়ানগরে জাল টাকাসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার উপজেলার বালিপাড়া এলাকায় থেকে অভিযান শেষে ইন্দুরকানী গ্রামের আউরাপুল এলাকা থেকে সুলতান হাওলাদারের মুদির দোকানের পাশ থেকে বরিশাল র‍্যাব -৮ এর ডিএডি মশিউর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে বালিপাড়া এলাকার আঃ কাদের শেখের ছেলে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ সোহাগ শেখ (বাবু) (৩২) ও যুবলীগ কর্মী একই এলাকার এছাহাক আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০) কে ১ লক্ষ ২ হাজার জাল টাকাসহ গ্রেফতার করেন।

পরে ইন্দুরকানী থানায় সোপর্দ করেন। জাহিদুল ইসলামের ভাই আলমগীর সেপাই ও তার স্বজনরা জানায় আমার ভাই নিরহ। সে প্রাইমারী স্কুলের অস্থায়ী নৈশ প্রহরী পদে চাকুরী করে।

সে এই অবৈধ কাজে জড়িত নয়। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মিজানুল হক জানান, গ্রেফতারকৃতরা এই এলাকা দীর্ঘ দিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।

গোপন সংবাদ পেয়ে বরিশাল র‍্যাব-৮ এর নেতেৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের জাল টাকা সহ হাতে নাতে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা হয়েছে, তদন্ত চলছে । বুধবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এসএইচ