লালমনিরহাট জেলার সদর থানা পুলিশ একটি ট্রাক থেকে ১’শ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় দুই মাদক ব্যবসায়ীকও গ্রেফতার করে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- রবিউল (২৪) ও হেলাল (২৭)। তাদের উভয়ের বাড়ি কুষ্টিয়া শহরে।
পুলিশ জানায়,আটক দুই ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে ট্রাক যোগে ১০০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করার পর গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, এই চক্রটি দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন তথ্য রয়েছে তাদের কাছে।
এমই





