চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় নাসির উদ্দিন প্রকাশ কল্লা নাসিরকে (৩৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে নাসিরকে উপজেলার সিকদারঘোনা মক্কাবাড়ির পেছন থেকে গ্রেপ্তার করা হয়।

তার কাছে একটি দেশিয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, নাসিরের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় নাশকতার অভিযোগে পাঁচটি মামলা আছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

নাসির সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত কবির আহমদের ছেলে।

এসএইচ