কক্সবাজারের টেকনাফে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়। আটক যুবক মোহাম্মদ ইদ্রিস (৩২) টেকনাফের সাবরাং এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস বিজিবির দমদমিয়া চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে এক যাত্রীর প্যান্টের পকেট ও কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়।
এ ব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হবে।
এমই





