গ্রীষ্মের তীব্র তাবদাহে জন জীবন যখন অতিষ্ঠ পরক্ষণেই আষাঢ়ের রিমঝিম বৃষ্টিতে বর্ষার আগমন। বর্ষার বর্ষণে প্রকৃতি যখন সিক্ত আর সজীবতায় প্রাণচঞ্চল ঠিক তখনি ক্রেতা-দর্শনার্থীদের মিলন আর শিখন মেলায় পরিণিত হল রাজধানীর আগারগাঁওয়ের মাস ব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০১৪।
অবিরাম বর্ষণকে উপেক্ষা করে সবুজের ছোঁয়া নিতে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছে মেলায়। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পঞ্চাশ-ষাটোর্ধ বয়সীরাও পা রাখছে মেলা প্রাঙ্গনে। দেখে যেন মনে হয় সবুজের আঙ্গিনায় ছেলে-বুড়োদের মিলন মেলা।
মেলা প্রাঙ্গনে কেউ কেউ দেখছে বাহারী রকমের ফুল ও বিভিন্ন রকমের বনসাইসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা। আবার কেউবা দেখছে দেশি-বিদেশী ফল ও ঔষধি বৃক্ষের চারা। ঘুরা আর দেখার মাঝেই কেউ কেউ কিনে নিচ্ছে পছন্দের চারাটি।
পাশাপাশি শিখে নিচ্ছে প্রিয় গাছটির সঠিকভাবে বেড়ে ওঠার বিষয়গুলো। মিরপুর দশ নম্বর থেকে আসা ফাহমিদা শ্রাবণী মেলার ১০ নম্বর স্টল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নার্সারী থেকে ছাদে লাগানোর জন্য ১৫শ টাকায় আম্রপলি আর বারান্দায় সাজানোর জন্য ৪০০ টাকায় একটি ফুটবল লিলি ও একটি অর্কিডের চারা কিনেন।
চারা বিক্রির পাশাপাশি নার্সারীর তত্বাবধানকারী প্রফেসর ড.ফরহাদ হোসেন শিখিয়ে দিচ্ছেন কিভাবে গাছ লাগাতে হবে। কোন সময় লাগাতে হবে। কোন গাছে কোন ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড কি পরিমাণ ব্যবহার করতে হবে।
মেলায় অনাজা মাশরুম নামক স্টলে গাছের চারা ও মাশরুম বিক্রির সাথে সাথে শিখানো হচ্ছে মাশরুম চাষের পদ্ধতি।এর স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদাউস নিজেই স্টলে হাজির থেকে আগত দর্শনার্থী ও ক্রেতাদের সাথে কথা বলেন মাশরুম উৎপাদনের কৌশল নিয়ে । ফলে ক্রেতা-দর্শনার্থীরাও সহজে জানতে পারছে বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন ঔষধি পণ্য মাশরুমের সহজ উৎপাদন কৌশল।
অন্যদিকে মেলায় অংশগ্রহণ করা সরকারী নার্সারী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)তে গাছের চারা বিক্রির সাথে সাথে শিখানো হচ্ছে বাড,ক্লেফট,হোইপ,স্টাব,ভিনিয়ার গ্রাফটিংসহ বিভিন্ন ধরনের গ্রাফটিং পদ্ধতি। যা প্রচলিত পদ্ধতির চেয়ে ব্যতিক্রম।
আবার গাছের চারা কিনে বাসার কোন জায়গায় লাগাবে,কোথায় লাগালে বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে,কিভাবে লাগালে বাসার অব্যবহৃত জিনিসপত্র গুলো ব্যবহার করা যাবে এসব কিছু বিনামূল্যে শিখিয়ে দিচ্ছেন মেলার গ্রীনসেইভারস নামক স্টলের মালিক আহসান রনি।
বৃক্ষ অধিক সমৃদ্ধি” এই স্লোগান নিয়ে শুরু হওয়া মাস ব্যাপী মেলা শিক্ষার্থীদের জন্যও পরিণিত হয়েছে শিক্ষণীয় মেলায় । স্কুল,কলেজ আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বই প্স্তুকে বিভিন্ন ফুল-ফলের নাম পড়লেও বাস্তবে তা দেখার সুযোগ হয়ে ওঠেনা না।
সুবৃক্ষমেলার সুবাদে শিক্ষার্থীরা স্ব-চক্ষে দেখার ও জানান সুযোগ পাচ্ছে আম্রপলী,গোপালভোগ,থাইকাঁচা-মিঠা,হাড়িভাঙা সহ নানা তেরআম, পেয়ারা, জাম্বুরা, লটকন, তেতুল, জামরুল, লুকাট, শরিফা, পার্শিমন, রাম্বুটান, আমলকি, ডেওয়া বৌদ্ধ নারিকেল, বিলম্বি, থাই করমচা, ফিলিপাইনের মিষ্টি চালতা, ট্যাংফল, ননীফল, থাইআঙ্গুর, মাল্টা ও ইটালিয়ান অলিভসহ শতাধিক জাতের চারা।
এছাড়া ঔষধি গাছের মধ্যে আলফা আলফা, অশ্বগন্ধা, সর্পগন্ধা, সোনালু, কাজু বাদাম, বাসক ও দেশি নিম সহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির চারার নামও তারা দেখে শিখতে পারছে। জানতে পারছে এর ব্যবহার উপযোগীতা।
আর সৌন্দর্যবর্ধক বৃক্ষের মধ্যে বট,লিচু,নিম,বাবলা,আমসহ নানা জাতের বনসাই, রেডক্যাপ,প্যাগোডা,কম্পোজিট ও গোল্ডেন ব্যারেল নামে বাহারী রংঙের ক্যাকটাস,বিভিন্ন রকমের অর্কিড,অ্যালোমান্ডা,কাঁঠালচাপা,ফুটবল লিলি,চাইনিজ টগরসহ অর্ধশতাধিক জাতের বিভিন্ন বৃক্ষের চারাও পরিদর্শনের সুযোগ পাচ্ছে।
শুধু ফল আর সৌর্ন্দযবধক বৃক্ষই নয় শিক্ষার্থীরা কমন নেইম আর বৈজ্ঞানিক নামসহ শিখে নিচ্ছে গোলাপ, গন্ধরাজ, চন্দ্রমল্লিকা, দোপাটি, ক্রিসেনথেমাম, টিউলিপ, রঙ্গন, জবা, বকুল, বেলী, পানশি,গাধা, মর্নিং গ্লোরি,লিলি,নীলমনি লতা,গোল্ডেন শাওয়ার,লাল কাঠ গোলাপ, জুঁই, চামেলি, ক্রিসেনথেমাম, অর্কিড, নাইট কুইন, জারবেরা, শিউলি,কমল লতাসহ শতাধিক জাতের ফুলের চারার নাম।
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মূল বিষয়বস্তু ফুল,ফল,সিরিয়াল ক্রপস সহ বিভিন্ন ধরনের গাছ নিয়ে হওয়ায় শেকৃবি,বাকৃবি,সিকৃবি ও বশেমুরকৃবি থেকেও শিক্ষার্থীরা ছুটে আসছেন মেলায়।
বশেমুরকৃবি(ইপশা) থেকে মেলায় আসা চতুর্থবর্ষের শিক্ষার্থী আহমেদুল কবির মুন্না বলেন,জাতীয় বৃক্ষমেলায় এসে বাস্তবে অনেক কিছু দেখেছি ও শিখেছি যা চার বছর বই-পুস্তকে পড়েছি। বৃক্ষমেলায় দেশি-বিদেশি নানা জাতের বৃক্ষ একসাথে থাকায় শিক্ষার্থীরা সহজে অনেক কিছু শিখতে ও জানতে পারে।
মেলায় ১৯টি সরকারি নার্সারি, ৮৬টি ব্যক্তি মালিকানা নার্সারি, এনজিও এবং সমবায় সমিতির ৫টি স্টল এবং মাটি, কাঠ, বাঁশ বেত, সিরামিক্সের আসবাবপত্রের স্টলসহ মোট ১১০টি স্টল রয়েছে। ৫ জুন পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। ৪ জুলাই পর্যন্ত চলবে মেলা।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





