খিলগাঁও থানার একটি মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি আব্দুল কাদির (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে মারা গেছেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় ঢামেক জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল কাদির খিলগাঁও তিলপা পাড়া ২১ নম্বর রোডের বাসিন্দা।
তার ভাতিজা শুভ জানান, গত ১৬ রমজান নিজ বাসা থেকে ৫০০ বোতল ফেনসডিলিসহ তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর খিলগাঁও থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আজ (রোববার) ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেলা ১১টার দিকে তাকে ঢামেকে আনা হলে সাড়ে ১২টায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল কাদের একটি মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতে ছিলেন। তার হাজতি নং- ২১২০০/১৫।
এমকে





