ঝিনাইদহের সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাংগা, পোড়াহাটি পাগলাকানাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা লাখপাড়া গ্রামের আহম্মদ সরদারের ছেলে আব্দুল লতিফ, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান, কিনার আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী, গয়াসপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জিন্নুরাইন লাল্টু ও পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন।
গ্রেফতারকৃতরা জঙ্গি মামলার এজাহার নামীয় আসামি বলে ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএনজে





