ভাষা সৈনিক আব্দুল মতিন ছিলেন মেহনতি মানুষের নেতা। তাকে হারিয়ে আমরা একধরনের শূন্যতায় পড়ে গেলাম। কৃষক-শ্রমিক, শিক্ষক- ছাত্রসহ সবার জন্য তিনি বিপ্লব করে গেছেন।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ দেখতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণসংগীত শিল্পী ফকির আলমগীর একথা বলেন।

ফকির আলমগীর বলেন, বিপ্লব করে কীভাবে অধিকার আদায় করতে হয় তা শিখিয়ে গেছেন আব্দুল মতিন। তিনি কৃষকদের জন্যও অনেক আন্দোলন করেছেন।

তিনি বলেন "মাওলানা ভাষানীর আদর্শ ধারণ করে আন্দোলন করে যাওয়া আব্দুল মতিন ছিলেন আজীবন আপোষহীন"।

এসময় গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকী উপস্থিত ছিলেন।

ইআর/কেএ