রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৮৭০ পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জিআরপি থানা পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর নাম শাহিদা (২৭) বলে জানা গেছে।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, রোববার সকাল ৯টার দিকে তুর্ণানিশিথা এক্সপ্রেস ট্রেনে থেকে নামলে ওই নারীর ওপর সন্দেহ পুলিশের।
পরে তল্লাশি করে ওই স্পর্শকাতর স্থান থেকে ৮৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিআরপি থানা পুলিশ। আটক শাহিদাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
ঢাকা, জেইউ, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





