ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামে তাপস দাস ও টিটু দাস নামে দুই ভাই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তারা পেশায় মাছ ব্যবসায়ী।
সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থায়ী সূত্রে জানা গেছে, ওই দুই ভাই প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়ে বড়বাজারে মাছ বিক্রির আড়তে যাচ্ছিলেন। এ সময় নিজেদের দাসপাড়াতেই কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ আটকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত অবস্থায় এদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে বড় ভাই তাপসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এসটি





