রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ২৮ রাউন্ড বুলেট, ৫টি ম্যাগজিন এবং ৬ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।
সোমবার রাতে তাদের আটক করা হয়।
ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ জানান, গতকাল (সোমবার) রাতে যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয়।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]