মিরপুরে ১ নম্বরে একটি বস্তিতে আগুন লেগেছে।
মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে সনি সিনেমা হল সংলগ্ন জনতা হাউজিংয়ে পেছনে এ আগুন লাগে।
দমকল বিভাগের ডিউটি অফিসার আতাউর রহমান টাইম নিউজকে জানান, খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব দুপুর ২টার দিকে টাইম নিউজকে বলেন, সাতটি ইউনিট একযোগে নিয়ন্ত্রণের কাজ করছে। এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা আর নেই।
অবশ্য তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।
মিরপুর থানার এসআই আফজাল হোসেন টাইমনিউজবিডিকে বলেন, আগুন নেভাতে দমকলের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও রয়েছেন। বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হওয়ায় তাদের শৃঙ্খলায় আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
[b]ঢাকা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]