চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্র সজিব অপহরণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম মেম্বার (২৮) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি আমবাগানে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।
নিহতের কাছে থাকা ১টি দেশীয় শাটারগান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবুল সদর উপজেলার আলুকদিয়া গ্রামের বাসিন্দা। বাবার নাম ঈমান আলী।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, দামুড়হুদায় চাঞ্চল্যকর হত্যকাণ্ডের প্রধান আসামি ছিলেন রাকিবুল। খুনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এই যুবক।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে গুলি চালায় রাকিবুল ও তার লোকজন। র্যাবও পাল্টা গুলি করে। গুলির একপর্যায়ে গুরতর আহত হন তিনি। পরে পরিস্থিতি শান্ত হলে তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
এমএনজে





