রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক মহাদেবপুর গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবদুল হান্নান (৩৩) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার রাতে কাফরিখাল ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলামের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এদেরই একজন ছিলেন বুজরুক মহাদেবপুর গ্রামে আকবর আলীর ছেলে আবদুল হান্নান (৩৩)।
আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে আহতদের একজন আবদুল হান্নান (৩৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস





