উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল (০৭ অক্টোবর) বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা প্রদান করেন।

উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন। বাসস

এমবি