সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি ওই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর কয়েকজন সদস্যকে নিয়ে সমালোচনা তৈরি হয়। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও।

এফএইচ