ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় আবু বকর (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শশুর বাড়ি থেকে গেফতার করা হয়।
বকর ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবদুর রউফের ছেলে।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান জানান, এর আগে গ্রেফতারকৃতরা পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় আবু বকরের সম্পৃক্ততার তথ্য দেয়।
২০ মে ফেনী শহরে প্রকাশ্য কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদ, বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





