শীতের শেষে নয় শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করার আহবান জানালেন শিবির সভাপতি। রাজধানীতে শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরী উত্তরের শীতবস্ত্র বিতরণকর্মসূচি উদ্বোধন কালে একথা বলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার।

এ সময় শিবির সভাপতি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে গরীব দূ:খী মানুষের পাশে এসে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, শীতের শেষে নয় শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলে গরীবরা বেশি উপকৃত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক নাভিদ আনোয়ার, ঢাকা উত্তর শিবির সভাপতি আনিসুর রহমা্ন, সেক্রেটারী তারিক হাসান, অফিস সম্পাদক জামিল মাহমুদসহ অন্যান্যরা।

ইআর