[size=2]হবিগঞ্জ জেলার মাধবপুরে সোনাই নদীর উপর[/size][size=2] [/size][size=2]টাস্কফোর্সের সহযোগিতায় সায়মা ফিউচার কমপ্লেক্সের স্থাপনা নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র যুগ্ম সম্পাদক শরীফ জামিল। [/size][size=2]রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এ অবৈধ স্থাপনা করা হয় বলে তিনি জানান।[/size][size=2] [/size]
শনিবার  বেলা সাড়ে ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ আনেন।
তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে গত বছর ৩০ জুলাই জাতীয় নদী রক্ষায় টাস্কফোর্সের  ২২তম সভায়  সিদ্ধান্ত হয়‘ অবিলম্বে সোনাই নদীর ভরাট কার্যক্রম বন্ধ করে নদীর স্বাভাবিক গতি সচল রাখার। কিন্তু সভার স্দ্ধিান্ত বাস্তবায়ন না করে সময় ক্ষেপন করেছেন।
তিনি বলেন, টাস্কফোর্সের কমিটিতে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান,বিআইডব্লিউটিএ, বাপা এবং  সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা রয়েছেন। টাস্কফোর্সের সভায় আলোচনা হয় একটা আর রেজুলেশনসহ সিদ্ধান্তসহ আদেশ জারি করেন অন্যটা।
২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত  নানা চেষ্টার করে জবর দখলকারীরা  আন্তদেশীয় এ সোনাই নদীর উপর  সায়মা ফিউচার কমপ্লেক্সের স্থাপনা নির্মাণ শুরু করেছে। তারা জলাধার সংরক্ষন আইন ২০০০ এবং নদী শাসন আইন  (পানি) মানছে না।
শরীফ জামিল বলেন, হবিগঞ্জ  জেলার মাধবপুরে সোনাই নদীর মাঝখানে  ২০১০ সায়মা ফিউচার কমপ্লেক্সের স্থাপনার বিশাল সাইনবোর্ড টানানো হয়। এ বিষয়ে অনেক প্রতবাদ করা হয়েছে। কিন্তু পাইলিং কাজ শেষ করে এখন দ্বিতল ভবন নির্মাণ সমস্পন্ন করেছে।
এছাড়া  গত বছর ৫ আগস্ট নারায়নগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে তৈরি করা একটি তদন্ত প্রতিবেদন বলা হয় সায়মা ফিউচার কমপ্লেক্সের স্থাপনা  নদী থেকে ৪০ ফুট সরিয়ে নেয়া হয়েছে।
শরীফ জামিল বলেন, ভারতের ত্রিপুরা  রাজ্যের মোহনা থেকে আসা   সোনাই নদী মাধবপুর, উপজেলার মঙ্গলপুর, আফসলপুর, রাজাপুর, হরযশ্যামা ও নোয়াগ্রাম  বিবাড়িয়া হয়ে তিতাস নদীতে মিলিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি বলেন, কৌশলগত কারণে  এখন বাপা আদালতে মামলা দায়ের করবে না।  তারা অবিলম্বে নদী দখল মুক্ত করন এবং নদীর সীমানা পুন নির্ধারণ করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছলেন,বাপা কর্মকর্তা আবদুল মতিন, এডভোকেট শাহরিয়ার শাকির, সাংবাদিক ও অভিনেতা  হাসান মাশুদ, মিহির বিশ্বাস প্রমুখ।
[b]ঢাকা,একে,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
[b] [/b]

[size=2] [/size]