নেত্রকোনা-আটপাড়া সড়কে সুতারপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আবদুর রহমান ওরফে জাহের আলী (৫)। তার বাড়ি আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-আটপাড়া সড়কের সুতারপুর নামক স্থানে আটপাড়াগামী একটি পিকআপ ভ্যান জাহের আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।
আটপাড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং পিকাপটি আটক করে থানায় নিয়ে গেছে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ জানান, লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
কেএইচ





