চাঁদপুরে স্বামীকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ফাতেমা বেগম হ্যাপী নামে এক নারীর বিরুদ্ধে।
নির্মম এই ঘটনাটি ঘটে জেলার শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নয়নপুর বেপারী বাড়িতে।
ঘটনার ১৬ দিন পর শনিবার রাতে স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পার্শ্ববর্তী জমিতে মাটির নিচ থেকে গলিত লাশ উত্তোলন করে পুলিশ। এ ঘটনায় ঐ নারী ও তার ছেলে ফাহিম (১৪ ) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওই বাড়ির মৃত আঃ হাকিমের পুত্র মোঃ জামাল হোসেন (৪০) গত ১৪ এপ্রিল নিখোঁজ হয়েছে মর্মে তার স্ত্রী ফাতেমা বেগম হ্যাপি (৩৫) গত ২৮ এপ্রিল শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ ভিন্ন কৌশল অবলম্বন করে।
অপরদিকে ফাতেমা বেগম ঘটনাটি ধামাচাপা দিতে তার এক নিকটাত্মীয় আমির হোসেনের শরণাপন্ন হয়। আমির হোসেন ফাতেমার সাথে কথা বলে ঘটনার বাস্তবতা অনুমান করতে পেরে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে বিষয়টি জানান। এর পরেই ফাতেমাকে কৌশলে থানায় ডেকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ফাতেমা অনায়াসে হত্যার কথা স্বীকার করে।
এমই





