বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৩-০১-২০১৫) গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকাস্থ নাবিক কলোনী, মিরপুর-১৪ এ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম হাফিজা হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

গরীব ও দুঃস্থ জনগণের দুর্ভোগ লাঘবে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য সংঘের নিজস্ব অর্থায়নে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান ডা. আফরোজা আওরঙ্গজেব ও সচিব (গণসংযোগ) বেগম আফসানা আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ