সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্বেতপুর এলাকায় বালিবাহী ট্রলিচাপায় সাগর হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন ওই উপজেলার বুধহাটার সাবু গাইনের ছেলে এবং স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাগর হোসেন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই এলাকা পৌঁছালে বালিবাহী একটি ট্রলি তাকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশাশানি থানার অফিসার ইন চার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

কেএইচ