পাবনার আতাইকুলা উপজেলায় অস্ত্রসহ ছমির শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।ছমির শেখ আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মোতাহার শেখের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের উিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নেওয়াজ সরদার জানান, খালিশপুর গ্রামের জিয়ারুল বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে র‌্যাবের একটি দল সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে ছমির শেখকে আটক ও তার কাছ থেকে একটি দেশীয় এলজি পাইপগান উদ্ধার করা হয়। ছমির শেখকে থানায় সোপর্দ করা হয়েছে।

কেএইচ

পাবনায় অস্রসহ যুবক আটক

২০১৫ সেপ্টেম্বর ১৬ ০৯:৪১:৪৫
পাবনায় অস্রসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি : জেলার আতাইকুলা উপজেলায় অস্রসহ ছমির শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

ছমির শেখ আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মোতাহার শেখের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের উিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নেওয়াজ সরদার দ্য রিপোর্টকে জানান, খালিশপুর গ্রামের জিয়ারুল বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে র‌্যাবের একটি দল সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে ছমির শেখকে আটক ও তার কাছ থেকে একটি দেশীয় এলজি পাইপগান উদ্ধার করা হয়। ছমির শেখকে থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আর/এইচএইচ/এজেড/সেপ্টেম্বর ১৬, ২০১৫)

- See more at: http://bangla.thereport24.com/article/126012/index.html#sthash.XDZybt1I.dpuf