বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমেদ ও প্রধান প্রকৌশলী মাহবুবুল হকসহ ৯ জনকে বদলি করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম রোববার দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,  রেলওয়ের রুটিন অনুযায়ী তাদের বদলির আদেশ হয়েছে।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী ছাড়া আরও যাদের বদলি করা হয়েছে তারা হলেন- প্রধান পরিচালনা কর্মকর্তা মিহির কান্তি গুহ, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আবদুল মতিনসহ ৯ জন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]