চট্টগ্রামের বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেদুই ভাই নিহত হয়েছে। র্যাব বলছে, তারা ডাকাত দলের সদস্য।
আজ (২১ জুন) শুক্রবার দুপুর দেড়টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাফর মেম্বার (৪৮) ও তার ভাই খলিল আহমদ (৪৫)।
র্যাব-৭’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর ছিল সাগরে ডাকাতিতে নেতৃত্ব দেয়া জাফর মেম্বার তার সহযোগীদের নিয়ে সরল গ্রামে অবস্থান করছে। তাদের গ্রেফতারে অভিযান চালালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তাদের সহযোগীরা পালিয়ে যায়।
‘বন্দুকযুদ্ধে’ র্যাবের তিন সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
এমবি





