পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাথা জোড়া লানোর যমজ কন্যা শিশু রাবেয়া, রোকাইয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার তাদের ভর্তি করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু রাবেয়া রোকাইয়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জনায় হাসপাতালটির বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।
সামন্ত লাল সেন জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশের শিশুদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের পরীক্ষা নিরিক্ষা করা হবে এবং বোর্ড বসাবো। তার অবস্থা বোঝা যাবে। স্থানীয় সংসদ সদস্যর মাধ্যমে মাধ্যমে শিশু দুইটির অবস্থার কথা প্রধানমন্ত্রীর জানতে পারেন। এরপরই প্রধানমন্ত্রীর শিশু দুইটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পাবনা চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তসলিমা দম্পতির সন্তান রাবেয়া, রোকাইয়া। গত বছর পাবনা শহরের একটি ক্লিনিকের ভর্তি হলে সেখানে অস্ত্রোপচার প্রচার করে এ যমজের জন্ম হয়। রাবেয়া, রোকাইয়ার মা তসলিমা বলেন, মেয়ে দুইটি যতই বড় হচ্ছে ততই আমার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে।
রাকিবুল/এমএজেড





