কক্সবাজার শহরের সার্কিট হাউস এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আবু তাহের সাগর (১৯) ফেনীর সোনাগাজী উপজেলার মো. শফিউল্লাহর ছেলে।
সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন জাম্বুর মোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতকদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।
এমবি





