দেশে প্রতিবছর যক্ষা রোগে আক্রান্ত হচ্ছে কমপক্ষে ৩লাখ মানুষ। আর যক্ষায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রায় ৬৪ হাজার লোক।
বুধবার নাটোর প্রেসক্লাব হলরুমে নাটোরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এমন তথ্য উপস্থাপন করা হয়।
জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটোর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আর কে সাহা, নাটোর বক্ষ্যব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আজিরা সুলতানা এবং জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমান চিনু।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তারা যক্ষা রোগের বিভিন্ন লক্ষন এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।
এসএইচ





