নওগাঁর রাণীনগর উপজেলার উপর দিয়ে গত ১মে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝরে লক্ষাধিক টাকার রাস্তার বরেন্দ্রর গাছ গুলো উধাও হয়ে গেছে।  যেন দেখার কেউ নেই।

জানা যায়, গত ১মে বরিবার রাত ৯টার দিকে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝরে রাণীনগর টু আবাদপুকুর রাস্তার করজগ্রাম রাস্তা হইতে আবাদপুকুর কুতকুতি তলার মোড় পর্যন্ত প্রায় ৬০টি বিভিন্ন প্রজাতির গাছ পরে যায়। উপজেলা বরেন্দ্র অফিসের নির্দেশে সেই রাস্তার গাছ গুলো কালীগ্রাম ইউপি চেয়াম্যান সিরাজুল ইসলাম বাবলুর হেপাজতে টেন্ডার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আর সেই থেকে গাছ গুলোর কোন খোঁজ পাওয়া জায়নি। আরো জানা যায় এই গাছ গুলো বরেন্দ্র উন্নয় কর্তৃপক্ষের অধীনে থাকলেও তাদের কোন গুরুত্ব চোখে পরেনি।    

রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউপি চেয়াম্যান সিরাজুল ইসলাম বাবলুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই গাছ গুলোর খবর নিয়ে কি হবে যা গওয়ার হয়েছে। গাছ গুলো বরেন্দ্র উন্নয় কর্তৃপক্ষ টেন্ডার দিয়ে দিয়েছে। তিনি আরো বলেন অন্যান্য রাস্তায় আরো গাছ পড়েছে।

এবিষয়ে বরেন্দ্র উন্নয় কর্তৃপক্ষ রাণীনগর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই রাস্তায়তো কোন গাছ পরেনি কিছু গাছের ডাল ফেনা পড়েছে। আর সে গুলো গাছ স্থানীয় ইউপি চেয়াম্যান সিরাজুল ইসলাম বাবলুর দ্বায়ীত্বে দেওয়া হয়েছে।

এমই/রাব্বী