ঈদ ও পূজার ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার অফিসের প্রথম কার্য দিবসে যোগ দিতে কর্মজীবী  মানুষ ঢাকায় আসছেন। ঢাকায় ফিরে আসাকে কেন্দ্র করে সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে ছিলো মানুষের ভিড়।

সদরঘাট লঞ্চ টার্মিনাল মূলত দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম পথ।

এ বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিবহন পরিদর্শক মোহাম্মদ মাহমুদ  জানান,  ঈদের সরকারি ছুটি  মঙ্গলবার পর্যন্ত ছিল। তাই বুধবার যারা কাজে যোগ দেবেন তারা মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। আজকে (বুধবার) সকালেও অনেক মানুষ টার্মিনাল দিয়ে ঢাকায় ঢুকেছেন।

তিনি জানান, সকাল থেকে এখন পর্যন্ত ৩৬টি লঞ্চ ঘাটে ভিড়েছে।

কেএ,এমএইচ