আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য আজ সোমবার থেকে দূরপাল্লার বাসের আগামটিকেট বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে টিকেট দেয়া শুরু হলেও ভোররাত থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন অনেকেই।

 বিভিন্ন স্থানের আগ্রিম টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষদের পাশাপাশি নারীদের ওদীর্ঘ লাইন দেখা গেছে। এদের অধিকাংশই সেহেরি খেয়ে আগ্রিম টিকিটের জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন।

 জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী টার্মিনাল ও মাজার রোড থেকে বিক্রি হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট।

 আর উত্তরবঙ্গের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে গাবতলী বালুর মাঠ থেকে। সব কাউন্টার থেকেই দেওয়া হচ্ছে ২৩ জুলাই থেকে ২৮ জুলাইয়ের অগ্রিম টিকিট।

 টিকেট কাউন্টারে দায়িত্বপালনকারীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে টিকিটের মূল্য বাড়ানো হয়নি। আগেরবার ঈদে যে দামে টিকিট বিক্রি করা হয়েছিলো এবারও একই দামে বিক্রি করা হচ্ছে। প্রতি কিলোমিটার এক টাকা ৪৫ পয়সা ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 প্রতিবছর অতিরিক্ত ভাড়া নেয়ার ব্যাপারে যাত্রীরা যে অভিযোগ করে থাকে সে সম্পর্কে ঢাকাবাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল বলেন, ইতোমধ্যে কাউন্টারগুলোতে সরকারি ভাড়ার চার্ট সরবরাহকরা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থানেয়া হবে।
এদিকে রেলওয়ে জানিয়েছে, ট্রেনের আগাম টিকিট আগামী ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিক্রি করা হবে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর