রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় আহত কমিউনিটি পুলিশ সদস্য মারা গেছেন। তাঁর নাম আলাউদ্দিন সুমন (৪০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুমনের মৃত্যু হয়।

গত ১২ মে কর্তব্যরত অবস্থায় একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। শেষে আবার তাকে ঢামেকে নেওয়া হল সেখানে আলাউদ্দিনের মৃত্যু হয়।

বাসচালক শিবলুকে পুলিশ আটক করে কারাগারে পাঠিয়েছে। এ ছাড়া গাড়িটিও জব্দ করা হয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম  জানান, গত ১২ মে জয়কালী মন্দিরের ওপর হানিফ ফ্লাইওভারে দায়িত্বরত অবস্থায় তারাবো পরিবহনের বাস আলাউদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে আলাউদ্দিনের বাম পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়।

পরে সহকর্মীরা দ্রুত আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এমআর