নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ২ পক্ষের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
উপজেলার দামাইপুর গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শহিদুল ইসলাম (৪৫), তার ছেলে শরিফুল ইসলাম (২২) ও খোকন মাহমুদকে (২৪) বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শামসুজ্জোহা জানান, দামাইপুর গ্রামে মুনসের আলীর সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। তার জের ধরে সকালে মুনসের আলীর লোকেরা শহিদুল ইসলামকে পিটিয়ে জখম করে। এ সময় তার ছেলেরা এগিয়ে এলে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





