বরিশাল নগরীর ভাটারখাল বস্তিতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দুপুর ১২টার দিকে বান্দরোডের একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ঘর মালিকরা দাবি করেছেন তাদের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ জানান, বস্তির বাসিন্দা মালেক হাওলাদারের বসত ঘরে আকষ্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মূহুর্তের মধ্যে ওই আগুন পার্শবর্তী সফি এন্টারপ্রাইজসহ আরও ৪টি ঘরে ছড়িয়ে পড়ে।
বরিশাল ফায়ার সার্ভিস অফিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আরো তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানসহ দুটি ঘর ক্ষতিগ্রস্থ হয় বলে সাংবাদিকদের জানান তিনি।
এমকে





