ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিেযােগ মামলা হয়েছে।
রাণীশংকৈল উপজেলার চন্দনচহাট ভাবকী গ্রামের মন্টুর স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে এ মামলা দােয়র করেন।
জানা যায়, রেহেনা বেগমের নাবালিকা কন্যা বালিয়াডাঙ্গী ফারাবাড়ি কুশুমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের খুরশেদ আলীর ছেলে আরিফুল (৩৪) ) গত শুক্রবার (২২জুলাই) সকালে জোর পূর্বক ধর্ষণ করে।
ধর্ষণ কাজে সহযোাগিতার অপরাধ এনে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ বলা হয়েছে।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী-২০০৩)৯(১)/৩০ ধারামতে আরিফুলকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়।
বিষয়টি নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক আপোষ মিমাংসার চেষ্টা করেন। আসামি পক্ষ প্রভাবশালী হওয়ায় কোন তোয়াক্কা না করে বাদী পক্ষকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে।
উল্লেখ্য যে ,এ ব্যাপারে শিক্ষক ইউনুস আলী বলেন, হেও প্রতিপন্ন ও হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আসামি করা হয়েছে।
আরিফ হাসান/এসএম





