ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফরম থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন খাঁ (২৮) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক জীবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাতপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আমীন জানান, দুপুরে রেলস্টেশনের এক নম্বর প্লাটফরমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জীবনের দেহ তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছে ৮০ পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।
জীবনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





