ইভটিজিং'র ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ী নামক স্থানে দুই পক্ষের সংঘর্ষের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো ফের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ৯টি বাড়ি এবং ৫টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবারের সংঘর্ষে আহত হয়েছিল ১০জন এবং ভাঙচুর করা হয়েছিল ৮টি দোকান। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবারের ঘটনার জের ধরে আজ শনিবার সকালে পীরবাড়ী এলাকার ওই ঘটনায় সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে দু’পক্ষের কথা কাটাকাটি নিয়ে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ বাধে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে বৃদ্ধা আওলিয়া বেগম (৮০) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত মামুন (২৮), আয়েশা বেগম (৩৫) ও দিদারকে (২৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও লুটপাটের শিকার হয় ১৪টি বাড়িঘর ও দোকানপাট। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে আটক করা হয়েছে।
কেএইচ





