নীলফামারীর সৈয়দপুরে ৭৫০ গ্রাম গাঁজাসহ কেতু চন্দ্র রায় (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, গ্রৈফতারকৃত কেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের হাতিখানা হিন্দুপাড়ায় অভিযান চালায় সৈয়দপুর থানা পুলিশের একটি দল। এ অভিযানে স্থানীয় মুন্না জসিমের বাড়ি থেকে কেতু চন্দ্র রায়কে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, আটক কেতু চন্দ্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এমআইএস।