আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী,রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গঙ্গা ব্যতীত সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা নদীর পানি হ্রাস পেতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টায সুরমা-কুশিয়ারা নদীর পানি হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা এবং ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গি খালের পানি বৃদ্ধি পেলেও তা নিজ নিজ বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে।
পানি উন্নয় বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৫টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। আটটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানের তথ্য পাওয়া যায়নি।
নদ-নদীর ২০টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





