অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বেলা ২টায় ভারত সীমান্তবর্তী যশোরের জেলার বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের মোস্তফার ছেলে আমিনুর(৩৭), ওমর আলীর ছেলে খোরশেদ আলম(৩০), খুলনার নিরাপদোর স্ত্রী টুকু রানী(৪৪), নড়াইলের রানা ধরের মেয়ে সদাকার রানী(২৪),
বরিশালের জয় দেব দাসের ছেলে দুলু দাস(৩৩), ফরিদপুরের জাকিরের মেয়ে চম্পা (২২), লিপি(২৫) ও চট্টগামের আনোয়ারের ছেলে সলেমান (৪০)।
বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে দালালরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক(এসআই) তাইজুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
এআর





