জামালপুরের বকশীগঞ্জে নুরেদা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নুরেদা বকশীগঞ্জ উপজেলার জিগাতলা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) নুরুল ইসলাম খান জানান, সকালে জিগাতলা গ্রামের নিজ বাড়িতে নুরেদার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পাওয়ার পর জানা যাবে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ