ঠাকুরগাঁওয় জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে পুরাতন গরুর হাটে বটগাছের নীচ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, নেকমরদ ঢাকাইয়া পট্রিরর আব্দুস সাত্তারের ছেলে শামীম হোসেন(৩৬), ভাওলার হাটের পদমপুর গ্রামের ক্ষিতমত আলীর ছেলে পশিউর রহমান(৪০), নেকমরদ ওয়াপদা কোলনীর মৃত আশির উদ্দিনের ছেলে দুলাল হোসেন(৩৩), ভাওলার হাটের পদমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে দর্শন আলী(২৬)।

ডিবি সূত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই সাইফুরের নেতৃত্বে শরিফুল ইসলাম,ইয়াকুব আলী,নকুল রায়,রুহুল আমিন,এনামুল হক,মমতাজ আলী,হেলাল উদ্দীন এবং ডিবি ফোর্সের আরো কয়েকজন সদস্য মিলে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের পুরাতন গরুর হাটে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করে। উল্লেখ্য তারা দীর্ঘদিন যাবত গোপনে ইয়াবার ব্যবসা করে অাসছিল।

এই ব্যাপারে ডিবি পুলিশের ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি পুলিশ দিনরাত চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্,য ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ দায়িত্ব গ্রহন করার পর থেকে ঠাকুরগাঁও জেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।

ইআর