প্রচণ্ড তাপদাহ   লোডশেডিংয়ের  বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং ব্যাপক বনায়ন প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন সোলার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(সাব) আহবায়ক জিএম মাহববুল আলম।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  এই অভিমত ব্যাক্ত করেন।
জিএম মাহববুল আলম বলেন,২০১০ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু হয়। ক্রমেই এর ব্যবহার বাড়ছে। বর্তমানে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করতে সক্ষম হয়েছেন তারা।
তিনি বলেন, গ্রাম গঞ্জের ৮০ শতাংশ মানুষ এখন সৌর বিদ্যুতের উপর নির্ভর করছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ১০ শতাংশ পুরনের টার্গেট নিয়েছি।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে বনাঞ্চল ধ্বংস করে  প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের ফলে বায়ুমন্ডলের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে  প্রচণ্ড খরা, অনাবৃষ্টি, জলোচ্ছাস এবং ঘূর্নিঝড়সহ নানা প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ছে বাংলাদেশ।
দেশের  বিদ্যুতের ঘাটতি  পুরন এবং পরিবেশ রক্ষায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়  সৌর (সোলার) বিদ্যুতের ব্যবহার নির্ভর সৌর বিদ্যুৎ সামগ্রি বাজারজাত করে যাচ্ছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন, সংগঠেনের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান,যুগ্ম আহবায়ক ইয়াহিয়া আরাফাত, ছাইদুজ্জামান জনি ও আবদুল হালিম প্রমুখ।
[b]ঢাকা,একে, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]