অপরাধী ধরতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, অপরাধ দমন এবং এসব অপরাধীদের ধরতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে।

শনিবার (১৮ জুন) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খবির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওএফ