চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে নয়টি ককটেল ও প্রায় দেড় কেজি (১৩,৯০ গ্রাম) গান পাউডার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, উদ্ধারকৃত ককটেল ও গান পাউডার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





